1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এক সিনেমায় বলিউডের তিন স্টার কিডের অভিষেক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

এক সিনেমায় বলিউডের তিন স্টার কিডের অভিষেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডে একই সিনেমার মাধ্যমে অভিষেক ঘটতে যাচ্ছে তিন স্টার কিডের। বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরকে অভিনেতা-অভিনেত্রী হিসেবে পেতে চলেছে বলিউড।
আগেই এই তিন স্টার কিডকে নিয়ে সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন পরিচালক জোয়া আখতার। অবশেষে সিনেমাটির ফার্স্ট লুক ও টিজার প্রকাশ্যে এসেছে। ‘দ্য আর্চিস’ নামক এই সিনেমার টিজারে তিন স্টার কিডের অভিনয়ের যে ঝলক দেখা গেছে, তাতে মুগ্ধ নেটিজেনরা। টিজারটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কমিকস চরিত্র ‘আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির ভারতীয় সংস্করণ তৈরি করেছেন জোয়া আখতার। তিনজন স্টার কিড ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। জানা গেছে, অগস্ত্যা নন্দাকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের চরিত্রে। খুশি কাপুর এবং সুহানা খানকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে।
সিনেমাটি পুরোদস্তর মিউজিক্যাল ড্রামা। সঙ্গে থাকছে টিনএজ রোম্যান্সের রঙিন সব উপাদান। তিন স্টার কিডের অভিষেক নিয়ে এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে সকলেরই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd