1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এই গরমে স্বস্তি পেতে কী করবেন ? - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

এই গরমে স্বস্তি পেতে কী করবেন ?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: কয়েক দিন ধরে তাপমাত্রা বেড়েই চলছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবারও চুয়াডাঙ্গায় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এই গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই। এই অবস্থা আরও কদিন চলতে পারে। তাই আসুন জেনে নিই, এই গরম থেকে কীভাবে স্বস্তি পাওয়া যাবে।
পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।
* আধা ঘণ্টা অন্তর পানি পান করুন। তবে অতিরিক্ত পানি পান থেকে বিরত থাকুন। কারণ অতিরিক্ত পানি পান কিডনি ঝুঁকিতে ফেলতে পারে।
* ঘামে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ-চিনি বেরিয়ে যায়। তাই দিনে অন্তত এক গ্লাস গ্লুকোজ শরবত বা খাওয়ার স্যালাইন পান করুন।
* মাংসসহ ভারী ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন, বেশি করে ফল ও শাকসবজি খান।
* গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি জুস পান করুন।
* দিনে বাইরে কম বের হওয়ার চেষ্টা করুন।
বাইরে আরাম পেতে
* রোদে সানগ্লাস ব্যবহার করুন।
* বাইরে বের হলে রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করুন।
* ব্যাগে সব সময় ফোল্ডিং ছাতা, পানির বোতল ও টিস্যু রাখুন।
* দীর্ঘ সময় বাইরে থাকলে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। মাঝেমধ্যে চোখমুখে পানির ঝাপটা দিন।
* ঘামের গন্ধ দূর করতে ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করুন।
ঘরে আরাম পেতে
* তীব্র এই গরমে এসি ছাড়া ঘরেও শান্তি নেই। কিন্তু ঘরে এসি রাখার সামর্থ্য কি সবার থাকে! তবে এসি ছাড়াও প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
* ঘর ঠান্ডা রাখতে সূর্যের প্রখর তাপ ঘরে আসতে দেওয়া যাবে না। তাই সরাসরি সূর্যের আলো পড়ে সেই সব জানালার পর্দা টেনে রাখুন। রাতে অবশ্যই জানালা খুলে দিন, যাতে বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে পারে।
* ফ্যানের নিচে গামলায় বরফ বা পানি রেখে দিন। তাতে ঘর দ্রুত ঠান্ডা হয়ে আসবে।
* যথাসম্ভব বাতি কম জ্বালাবেন। কারণ বাতি ঘরের গরম বাড়িয়ে তোলে।
* রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখুন। প্রয়োজনে-অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা কোনো কাজের কথা নয়।
এ ছাড়া শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে, অচেতন হয়ে পড়লে, মাথা ঘোরা দেখা দিলে, তীব্র মাথাব্যথা হলে, খিঁচুনি হলে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীতাতপনিয়ন্ত্রিত ঘরে নিয়ে যান। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলুন। রোগীর শরীরে বাতাস করুন। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে দিন। শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুঁচকিতে আইস প্যাক ব্যবহার করতে পারেন। সর্বোপরি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd