1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের গাছতলায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএইচ এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচকরা জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও স্থানীয় করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকায় জলবায়ুর প্রভাব এবং তা থেকে উত্তরণের টেকসই পদ্ধতিগুলো নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজক প্রতিনিধি জানান, “আমরা চাই স্থানীয় পর্যায়ের মানুষ যেন নিজেরাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সক্ষমতা অর্জন করতে পারে। তাদের সচেতনতা ও নেতৃত্ব বাড়ানোই আমাদের লক্ষ্য।”এ ধরনের উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মশালা তাদের বাস্তব জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান ও কৌশল সম্পর্কে ধারণা দিয়েছে। এছাড়া কিভাবে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন দক্ষতার উন্নয়ন করা যায়। নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা জলবায়ু পরিবর্তনে কি ভাবে ভূমিকা রাখতে পারে এবং ইউনিয়ন পরিষদ কিভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করতে পারে। এলাকার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নিরাপদ ফুটবল খেলায় আরো কিভাবে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করা যায় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রিতা দাস বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স অনেক আগে থেকেই এলাকায় শিশু ও নারীদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমস্যার সমাধানে আমাদের করণীয়, কিভাবে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করছে। উক্ত সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর জন্য ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরি করেন।সভাটি পরিচালনা করেন, স্প্রিট কল প্রকল্পের আশাশুনি সদর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রিনাত রুবাইাত । তিনি স্পিরিট কল প্রকল্পের মাধ্যমে মেয়ে দলের সেশনের মাধ্যমে ন্যায্য অধিকার ও দাবি সম্পর্কে সচেতন করার বিভিন্ন দিক তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd