1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আল জাজিরার সাংবাদিকের শবযাত্রায় ইসরায়েলি পুলিশের হামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আল জাজিরার সাংবাদিকের শবযাত্রায় ইসরায়েলি পুলিশের হামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শবযাত্রায় অংশ নেয়া মানুষজনের ওপর লাঠিপেটা করেছে ইসরায়েলি পুলিশ। শেষকৃত্যানুষ্ঠানে যারা সমবেত হয়েছিলেন, তাদের ওপর লাঠি নিয়ে হামলে পড়ে পুলিশ। সেই সময় তার কফিনটি প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। পুলিশ দাবি করেছে, তাদের ওপর ইট-পাটকেল ছোড়ার কারণে তারা ওই অভিযান চালিয়েছে। গত বুধবার (১১ মে) শিরিন গুলিতে নিহত হন। তার মৃত্যুর কারণ নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনী পরস্পরকে দায়ী করছে। বিশ্বজড়ে এই হত্যাকান্ডের নিন্দা জানানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতাল কম্পাউন্ডে শিরিনের কফিন ঘিরে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলি পুলিশ আর ফিলিস্তিনিরা। এরপর পুলিশের লোকজন ভিড়ের মানুষজনকে হটিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশের সদস্যরা তাদের লাঠিপেটা করে ও লাথি মারতে দেখা যায়। বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা টম বেটম্যান বলছেন, সেই সময় তিনি সেন্ট জোসেফ হাসপাতালে কার পার্কে দাঁড়িয়ে ছিলেন। শত শত ফিলিস্তিনি শিরিনের কফিন ঘিরে মাতম করছিলেন। ফিলিস্তিনি খ্রিস্টান শিরিনের কফিনে শোকবার্তা ঝুলছিল, ফুলে সাজানো ছিল। অনেকই কাঁদছিলেন।
তিনি বলেন, হঠাৎ করে কম্পাউন্ডের গেট আটকে দেয়া হয়। অন্যদিক থেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনী আসে। তাদের কেউ কেউ ঘোড়ায় বসা ছিল। হঠাৎ করে ইসরায়েলি পুলিশ শোকার্ত লোকজনকে ধাক্কা দিতে শুরু করে। কফিন যারা বহন করছিলেন, তাদেরও ধাক্কা দেয়া হয়। তারা শোকার্ত মানুষজন ও সাংবাদিকদের ওপর শব্দ গ্রেনেড ছুড়ে মারে। পুরো ঘটনাটি প্রায় ১০ মিনিট ধরে চলে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, যেভাবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তাদের তিনি খুবই অস্বস্তি বোধ করছেন। সেইসাথে কিছু পুলিশের আচরণেও তিনি বিরক্ত। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকিও বলেছেন, শবযাত্রায় অংশ নেয়া মানুষের ওপর যেভাবে পুলিশ আঘাত করেছে, তা খুবই অস্বস্তিকর। যা একটি শান্তিপূর্ণ শবযাত্রা হওয়া উচিত ছিল, সেখানে এভাবে হস্তক্ষেপ করার আমরা নিন্দা জানাচ্ছি।
ফিলিস্তিনে কর্তৃপক্ষ আর আল জাজিরা দাবি করেছে, শিরিন ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি করেছে, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে তিনি হয়তো ফিলিস্তিনিদের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন। ৫১ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আল জাজিরা নিউজের জন্য একজন যুদ্ধ সংবাদদাতা হিসাবে কাজ করছিলেন। গত দুই দশক ধরে তিনি ইসরায়েল-ফিলিস্তিন লড়াই নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাড়ির উঠানে বৃহস্পতিবার তার শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তার কফিন ফিলিস্তিনি পতাকায় মুড়িয়ে আনা হয়। মাহমুদ আব্বাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার হত্যার জন্য ইসরায়েল পুরোপুরি দায়ী। তিনি এই হত্যাকান্ডের ঘটনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তুলবেন।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, কোনোরকম ভিত্তি ছাড়াই ইসরায়েলকে দোষারোপ করছেন আব্বাস। সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd