1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমি তোমাকে বিশ্বাস করি বাবা’ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আমি তোমাকে বিশ্বাস করি বাবা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভারতের সেশন কোর্টে জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ছেলের জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার। তার আগেই বন্দী ছেলেকে দেখতে প্রথমবার জেলে গেছেন শাহরুখ খান। জেলে প্রায় ২০ মিনিট সময় কাটান শাহরুখ খান।
জানা গেছে, জেলে ছেলেকে দেখে ভেঙে পড়েন শাহরুখ। জেলের খাবার খেতে পারছেন না আরিয়ান। সেখানের শৌচাগারও ব্যবহারে অনীহা তার। এই কয়দিনেই আরিয়ানের শরীর-স্বাস্থ্য অনেকটাই ভেঙে গেছে। ছেলের এই শোচনীয় অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শাহরুখ।
আরিয়ানের সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। এ সময় আরিয়ান তারা বাবাকে বলে ‘আই অ্যাম সরি বাবা- আমি খুবই দুঃখিত’। জবাবে কিং খান বলেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি বাবা’।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সুপারস্টার হওয়ার পরেও ছেলের সঙ্গে দেখা করার সময় শাহরুখ খানকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি। অন্যান্য বন্দীদের পরিজন জেলে যেভাবে দেখা করেন, শাহরুখও সেভাবেই আরিয়ানের সঙ্গে দেখা করেছেন। জেলের ভেতর আরিয়ানের সঙ্গে দেখা করার আগে শাহরুখের ভারতের জাতীয় পরিচয়পত্র আধার কার্ড অন্যান্য নথিপত্র যাচাই করা হয়ে। এরপর হাতে একটা টোকেন দিয়ে ভেতরে পাঠানো হয়। সাক্ষাৎকালে ছেলেকে ছুঁয়ে দেখতে পারেননি শাহরুখ। তাদের দুজনের মধ্যে একটা কাচের দেয়াল ছিল। ইন্টারকমে একে অপরের সঙ্গে কথা বলেন। বাবা-ছেলের কথোপকথনের সময় চারজন কারারক্ষী উপস্থিত ছিলেন।
শাহরুখ অবশ্য ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন। বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি সেদিন। কালো কাঁচের একটি ছোট গাড়িতে করেই জেলের মূল ফটকে নামেন ভোরেই।
তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd