1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কাউন্সিল। শনিবার এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শনিবার ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সভা হয়। এতে ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।
৬১ বছর বয়সী এই নেতা প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হবেন। তিনি দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হলেন। সেইসঙ্গে তিনি আবুধাবির ১৭তম শাসক হলেন। এর আগে গতকাল ৭৩ বছর বয়সে মারা যান প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। খবর খালিজ টাইমসের। প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানে ভাই শেখ মোহাম্মদকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয়। তিনি পশ্চিমা দুনিয়ায় ‘এমবিজেড’ নামে ব্যাপক পরিচিত। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের স্নাতক এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে আছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে পতাকা অর্ধনমিত রেখে এই শোক পালন করা হচ্ছে।
সেইসঙ্গে শনিবার থেকে দেশটির সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান তিন কার্যদিবস বন্ধ রয়েছে। আমিরাতের প্রেসিডেনশিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। সূত্র : খালিজ টাইমস, আমিরাত নিউজ এজেন্সি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd