1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আটকের পর ছাড়িয়ে নেন উপদেষ্টা, জানা গেল সেই ব্যক্তির পরিচয় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আটকের পর ছাড়িয়ে নেন উপদেষ্টা, জানা গেল সেই ব্যক্তির পরিচয়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক:  নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তিকে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পর সে ব্যক্তির পরিচয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা। লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে নিজেদের পূর্বঘোষিত মার্চ ফর খিলাফতের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কর্মীরা। এ সময় তাদের লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd