1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অতিরিক্ত মেদে বাড়ে বন্ধ্যত্ব-ক্যান্সারের ঝুঁকি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

অতিরিক্ত মেদে বাড়ে বন্ধ্যত্ব-ক্যান্সারের ঝুঁকি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র ডেস্ক: শরীরে মেদ বেশি পরিমাণে বেড়ে গেলে সেটি আমাদের অনেক ক্ষতি করে। এ বিষয়টি কমবেশি আমাদের সবার কাছেই জানা। আর এটির কারণে আমাদের হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোকসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে অনেক বেশি। মেদ বৃদ্ধির এ সমস্যাগুলো সবার কাছেই মোটামুটি জানা বিষয়। কিন্তু এ সমস্যাগুলোর বাইরেও হতে পারে আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, যা হয়তো আপনি জানেন না। আর এসব প্রতিক্রিয়া আপনার স্বাস্থ্যকে স্বাভাবিকভাবে নষ্ট করে দিতে পারে।
তাই সচেতনতা গ্রহণের লক্ষ্যে আজ জানুন মেদ বৃদ্ধির কিছু গোপন পার্শ্বপ্রতিক্রিয়া
১. ডিমেনশিয়া; স্মৃতিশক্তি কমে যাওয়া বা ভুলে যাওয়া রোগকে বলা হয় ডিমেনশিয়া। আর এটি হতে পারে আপনার অতিরিক্ত মেদ বৃদ্ধির কারণে। আমাদের মস্তিষ্ক ও পেট একটি, অপরটির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে এটি হয়ে থাকে। ২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে, যাদের অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকে তাদের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
২. মানসিক সমস্যা; স্থূলতা আপনার মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। আর্কাইভস অব জেনারেল সাইকিয়াট্রিতে প্রকাশিত এক গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, স্থূলতা আপনার হতাশার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এবং হতাশাগ্রস্ত থাকাও আপনার স্থূলতা বৃদ্ধির কারণ হতে পারে। আর এর ফলে আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়ে আপনি অস্বাস্থ্যকর আচরণ যেমন, অতিরিক্ত খাওয়া, বেশি অ্যালকোহল পান করা, অতিরিক্ত বিষণ্নতা ইত্যাদির কারণ হতে পারে।
৩. বন্ধ্যত্ব; অতিরিক্ত মেদ আপনার বন্ধ্যত্বতার কারণ পর্যন্ত হতে পারে। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাকটিভ মেডিসিন দেখাচ্ছে যে, স্থূলতার কারণে ছয় শতাংশ নারী গর্ভবতী হওয়ার ক্ষমতা হারায়। আর গবেষণায় দেখা গেছে, স্থূলতার কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যাও কমে যায়।
৪. ক্যান্সারের ঝুঁকি বাড়ায়; স্থূলতা ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে, প্রতি বছর প্রায় এক লাখ মানুষের ক্যান্সার হয়ে থাকে স্থূলতার কারণে। অতিরিক্ত ওজনের কারণে স্তন, কলোরেক্টাল, জরায়ু, পিত্তথলি এবং কিডনিসহ বেশ কয়েকটি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
৫. ¯িøপ অ্যাপনিয়া; অতিরিক্ত ওজনের কারণে ¯িøপ অ্যাপনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর এটি হলে আপনি রাতে ঘুমানোর সময় নাক ডাকা ও শ্বাস নিতে সমস্যায় পড়তে পারেন। ফলে হৃদরোগসহ বেশে কয়েকটি রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd