1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে সারলেন হাল্ক হোগান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৭০ বছর বয়সে তৃতীয় বিয়ে সারলেন হাল্ক হোগান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ৭০ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করলেন মার্কিন অভিনেতা ও কিংবদন্তী রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে দাম্পত্য জীবনে জুটি বাঁধলেন তিনি। হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলেও মনে করেন।
শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে একটি চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় তাদের পরিবারের সদস্যরাই কেবল উপস্থিত ছিলেন। তবে বাবার বিয়েতে হাজির ছিলেন না হোগানকন্যা ব্রুক (৩৫)।
বিয়েতে একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন হোগান। অন্যদিকে স্কাই ডেইলি পরেছেন সাদা রঙের গাউন। পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক ডেইলির সঙ্গে একটি পার্টিতে পরিচয় হয় হোগানের। সেখান থেকেই বেশ কিছুদিন প্রেমের পর চলতি বছরের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন এই জুটি।
১৯৮৩ সালে লিন্ডা হোগানকে বিয়ে করেন হাল্ক হোগান। ২০০৯ সালে ভেঙে যায় এ সংসার। দীর্ঘ ২৬ বছরের সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। ২০১০ সালে জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাল্ক। ২০২১ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd