1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হলো না ইতিহাস, হেসেখেলে সিরিজে সমতা দ. আফ্রিকার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

হলো না ইতিহাস, হেসেখেলে সিরিজে সমতা দ. আফ্রিকার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গতকাল জিতলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইতিহাস গড়ত বাংলাদেশ। প্রথমবারের মতো দেশটিতে সিরিজ জয়ের স্বাদ পেত টাইগাররা। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল তামিমের দল। কিন্তু দিন শেষে হার নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে টাইগারদের।
বাংলাদেশের ব্যাটিংয়ে চাঙ্গা ভাব খুব একটা পাওয়া যায়নি। মাহমুদউল্লাহ-আফিফের জুটির পর আফিফের সঙ্গে মিরাজের জুটিই বাংলাদেশের ইনিংসের বড় প্রাপ্তি। সহজেই ১৯৫ রান তাড়া করে জিতেছে প্রোটিয়ারা। রাবাদার ৫ উইকেটের পর ভেরেন্নে ও ডি ককের অর্ধশতকে হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাভুমার দল।
মাহমুদউল্লাহকে জায়গা বানিয়ে এক্সট্রা কাভার দিয়ে নিজের প্রথম চারটি মারলেন রাসি ফন ডার ডুসেন। সেঞ্চুরিয়নে শেষ করে আসতে পারেননি, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হলো তার ব্যাটেই। ৭৬ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত শুরু এনে দেন ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। ৪০ বলে ২৬ রান করা মালানকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম উদযাপনের উপলক্ষ এনে দেন মিরাজ। উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকা পায় ৮৬ রান। একাদশ ওভারের মধ্েয দুটি রিভিউ হারায় বাংলাদেশ। ঝড়ের বেগে ব্যাটিং করে মাত্র ২৬ বলেই তুলে নেন অর্ধশতক। ১১তম ওভারের শেষ বলে ডি ককের ক্যাচ ছাড়েন উইকেটের পেছনে থাকা মুশফিক। জীবন পাওয়া ডি কক থামেন ৬১ রানে। তার ৪২ বলের ঝড়ো ইনিংসের সমাপ্তি ঘটে সাকিব আল হাসানের বলে আফিফের তালুবন্দী হয়ে। দলকে জয়ের প্রান্তে রেখে আউট হন টেম্বা বাভুমা। প্রোটিয়া অধিনায়ককে শিকার করেন আফিফ। বাভুমার ব্যাট থেকে আসে ৫২ বলে ৩৭ রান। অপরদিকে, ৬২ বলে অর্ধশতক হাঁকান কাইল ভেরেইন্নে। বাউন্ডারি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন র‌্যাসি ফন ডার ডুসেন। বাংলাদেশের পক্ষে সাকিব ১০ ওভারে দুইটি মেডেন ওভারসহ ৩৩ রান খরচ করে শিকার করেন একটি উইকেট। মিরাজ ৫৬ রানের বিনিময়ে একটি উইকেট নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd