1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-৩ আসন  ডাঃ মোঃ শহিদুল আলম এর নমিনেশনের জন্য কালো পাতাকা মিছিল!! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা-৩ আসন  ডাঃ মোঃ শহিদুল আলম এর নমিনেশনের জন্য কালো পাতাকা মিছিল!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ-আশাশুনি ) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বা তি ল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল টি ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌ-রাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইব্রাহিম কবির মিঠু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজসহ দলটির তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না দিয়ে অনেক কম জনপ্রিয় একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধ, মানব বন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, কাফনের কাপড় নিয়ে অনশন কর্মসূচি পালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। প্রসঙ্গত, সোমবার মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পরপরই রাতে বি ক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধ দিবস হরতাল, মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বুধবার স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd