1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাকিবের ম্যাজিক বোলিংয়ে বাংলাদেশের ৪র্থ টি২০ জয় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাকিবের ম্যাজিক বোলিংয়ে বাংলাদেশের ৪র্থ টি২০ জয়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শেষ পর্যন্ত হারতে হারতে জিতে গেলো বাংলাদেশ। অল্প রানের টার্গেট হলেও শুরুটা মোটেও ভালো করতে পারেনি সফরত জিম্বাবুয়ে দল। ইনিংসের চতুর্থ বলে দলীয় কোন রান না করেই তাসকিনের বলে ফিরে যান জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট। তবে তাদিওয়ানাশে মারুমানি ও সিকান্দার রাজা মিলে প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের বোলারদের বিপক্ষে। এরপর আবারও আঘাত হানেন তাসকিন।
তাদিওয়ানাশে মারুমানি ১৪ ও সিকান্দার রাজা ১৭ রানে আউট হলেও দলকে এগিয়ে যান জোনাথন ক্যাম্পবেল। ২৭ বলে ৩১ রান করে সাকিবের বলে ফিরে যান তিনি। ১২ রান করে রিশাদের বলে ফিরেন যান ক্লাইভ মাদান্দে। রায়ান বার্ল ১৯, লুক জঙ্গুই ১ রানে আউট হলেও ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরাম জয়ের জন এগিয়ে যান। তবে ১০ বলে ১১ রান করে মোস্তাফিজের বলে ফিরে যান আকরাম। শেষ ওভারে ১৪ রান দরকার। বোলিংয়ে আসেন সাকিব। মাত্র ৮ দিয়ে জিম্বাবুয়েকে অল আউট করে জয় এনে দেন। ৩৫ রান ৪ উইকেট নেন সাকিব।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে দারুণ শুরু করে বাংলাদেশ দল। তামিমের ফিফটিতে বাংলাদেশের ঝড়ো শুরু পর প্রথম উইকেট ১০০ রান করলেও এরপর আসা যাওয়ার মধ্যে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
শুক্রবার (১০ মে) জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় শান্তের দল। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনার হিসেবে নেমেছেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সবশেষ দেখা গিয়েছিল সৌম্যকে। তৃতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার পর তার জায়গায় এসেছিল তানজিদ তামিম। শুক্রবার ব্যাট হাতে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন সৌম্য। আরেক ওপেনার তানজিদ তামিম শুরু থেকেই আছেন উড়ন্ত ছন্দে। ৩৪ সাত চার এবং ১ ছক্কায় তুলেন নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি। তামিম তাণ্ডব চালালেও সৌম্য কিছুটা ধীর গতিতে শুরু করেন।
১১.২ ওভারে ৫২ রান করে তামিম আউট হওয়ার পর ৪১ রানে ফিরেন সৌম্য। এরপর আর কেউ ক্রিজে থাকতে পরেননি। তৌফিক হৃদয় ১২, সাকিব ১, অধিনায়ক শান্ত ২, জাকির আলী ৬, রিশাদ ২, তাসকিন ০, তানজিম সাকিব ৬, মোস্তাফিজ ৩ এবং তানভীর ৩ রান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd