1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি স্টিকার ব্যবহৃত গাড়িতে সাতক্ষীরায় শোরুম উদ্বোধনে অপু বিশ্বাস - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সরকারি স্টিকার ব্যবহৃত গাড়িতে সাতক্ষীরায় শোরুম উদ্বোধনে অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্বস প্রতিনিধি: নিয়ম বহির্ভূত ভাবে সরকারি গাড়ি ব্যবহার করে সাতক্ষীরায় এসে শোরুম উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের কলেজ রোডে অবস্থিত ‘হারল্যান স্টোর’ নামের একটি কসমেটিকস শোরুম উদ্বোধন করেন তিনি।
এর আগে, সরকারি ও এলজিইডির স্টিকার ব্যবহৃত সাদা রংয়ের একটি মাইক্রোবাস চেপে শোরুম সম্মুখে আসেন অপু বিশ্বাস। এসময় তার সঙ্গে হারল্যান স্টোর নামের কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গাড়িটির নম্বর হলো ঢাকা মেট্রো-চ ১২-০৪২৪। খোঁজ নিয়ে জানা গেছে, কসমেটিকস প্রতিষ্ঠান হারল্যান স্টোরের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমের উদ্বোধনে আসেন অপু বিশ্বাস। এসময় উৎসব জনতার ভীড় সামলাতে পুলিশও মোতায়েন করা হয়। পরে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন তিনি।
শোরুমের সাতক্ষীরার ব্যবস্থাপক এস এম শরিফুজ্জামান জানান, ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করছে আধুনিক ও ট্রডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্রান্ড লাইনে পড়ে গেছে ফাউন্ডেশনার, কনসিলার, লিপস্টিক, জেল, আইলানা, মাশকারা ও নেল পালিশের মত সাজসজ্জার অনুষঙ্গ।
সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে অপু বিশ্বাস কিভাবে শোরুম উদ্বোধন করতে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপু বিশ্বাস আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেটর। কোম্পানির পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষই জানে গাড়িটি কাদের।
এসব বিষয় জানতে হারল্যানের মিডিয়াসেলের সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম তার নিজ দায়িত্বে এখানে এসেছেন। তিনি কিভাবে কার গাড়িতে এসেছেন এটা আমাদের জানা নেই। ম্যাডামের বিমানে আসার কথা ছিল, তিনি বিমানে না এসে গাড়িতে করে এসেছেন।
এলজিইডি সাতক্ষীরার সিনিয়র সহকারী প্রকৌশলী মো: মানিক হোসেন বলেন, গাড়িটি আমাদের না। তবে সেলিব্রেটি হোক আর যেই হোক না কেন সরকারি গাড়ি সরকারি কাজ ব্যতীত কেউ অন্য কাজে ব্যবহার করতে পারে না। তিনি যদি সরকারি কাজে এসে থাকেন তাহলে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd