1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি ভাতা নিচ্ছেন সানি লিওন, ফাঁস হলো রহস্য - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সরকারি ভাতা নিচ্ছেন সানি লিওন, ফাঁস হলো রহস্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ধাঁচেই ছত্তিশগড়ে নারীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সেই রাজ্যের বিজেপি শাসিত সরকার। সেই প্রকল্পের নাম ‘মাহতারি বন্দন যোজনা’। তবে সেই প্রকল্পের উপভোক্তাদের তালিকায় রয়েছেন অভিনেত্রী ও মডেল ‘সানি লিওন’!
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মাহতারি বন্দন যোজনার তালিকায় নাম রয়েছে সানি লিওনের। তার নামে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে ছত্তিশগড়ে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে যোজনার অধীনে ১,০০০ টাকা করে ভাতাও জমা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে।
আসলে এই ‘সানি লিওন’ আসল নন। সূত্রের দাবি, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। তবে, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই।
পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ করা হবে।
একইসঙ্গে যে সরকারি কর্মকর্তারা এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন করার দায়িত্বে ছিলেন, তাদেরও চিহ্নিত করা হয়েছে। যদি দেখা যায়, এই ঘটনায় ওই সরকারি কর্মকর্তাদের কোনও ‘অবদান’ রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক হরিশ এস এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ বিভাগকে। তাদের বলা হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা, নাকি নেপথ্যে কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। যাদের দায়িত্বজ্ঞানহীনতায় এত বড় কাণ্ড ঘটল, তাদের সকলকে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd