1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সবাই ভেবেছে, আমি মা হতে যাচ্ছি: মাহি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সবাই ভেবেছে, আমি মা হতে যাচ্ছি: মাহি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: গত কয়েক মাস ধরেই গুঞ্জন, মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এটি আরও দানা বাঁধে যখন কাজে একেবারে অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত তিন মাসে তাকে তেমন একটা শুটিংস্পটে পাওয়া যায়নি। তবে এ চিত্রনায়িকা জানালেন, মা হওয়ার জন্য নয়, ব্যবসার জন্য তার এই আড়াল।
এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘‘আমি অনেক দিন ধরে চুপচাপ। এর কারণও আছে। আমি আসলে রেস্তোরাঁ তৈরিতে ব্যস্ত। সবাই ভেবেছেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ‘অফিসার’ চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতে হচ্ছে।’’
গাজীপুরে তৈরি করছেন নিজের রেস্তোরাঁ। যারা নাম ফারিশতা। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার এই চিন্তা আরও বেশি পোক্ত হয়েছে।
জানা যায়, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। যার কাজ চলছে পূর্বাচলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd