1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক উপর হামলা,তালা থানায় জিডি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক উপর হামলা,তালা থানায় জিডি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর তালা প্রতিনিধি: পত্রিকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি আব্দুল মজিদ শেখকে গালিগালাজ,মারপিট ও দৈনিক রুপান্তর প্রতিদিনের প্রতিনিধি আরিফ বিল্লাহকে গালিগালাজ ও হেনেস্তা করার অভিযোগ উঠেছে, চন্ডিপুর গ্রামের জাহিদুল ইসলামের বিরুদ্ধে। সে চন্ডিপুর গ্রামের মৃত জিল্লু রহমান খানের ছেলে। এ ঘটনায় তালা থানায় সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জানাযায়, গত ২৬ শে ডিসেম্বর যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকায় তৃতীয় পাতায় ডবল কলামে ও ২৫ শে ডিসেম্বর দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকায় শেষ পাতার ডবল কলামে “ডুমুরিয়া চন্ডিপুর ঘোষ পাড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীর মাষ্টার মাইন্ড সুবীর ঘোষ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ২৬ শে ডিসেম্বর রাত্র আনুমানিক ৮ টার দিকে তালার জেয়ালা গ্রামস্থ শেখেরহাট বাজারে জনৈক আলামিনের দোকানের সামনে জাহিদুল ইসলাম সাংবাদিক আব্দুল মজিদ শেখকে দেখা মাত্র হুমকি দিয়ে বলে, দুধ ব্যবসায়ী সুবীর ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার সাহস তোকে কে দিয়েছে ? প্রশ্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে জাহিদুল। এসময় সাংবাদিক মজিদ প্রতিবাদ করলে জাহিদুল সাংবাদিকের জামার কলার ধরে মুখে চর-থাপ্পড় মারে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে কিছুটা দুরে থাকা দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার সাংবাদিক আরিফ বিল্লাহকে দেখে তাকে মারতে উদ্যত হয়ে জামার কলার ধরে গালিগালাজ করে ঘটনাস্থল থেকে প্রস্থান করে। এঘটনা ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ শেখ তালা থানায় সাধারণ ডাইরী করেছেন। তালা থানার সাধারন ডাইরী নং -১১১৯,তারিখঃ ২৭/১২/২০২৪।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, সাধারণ ডাইরীটি বিজ্ঞ আদলতে তদন্তের অনুমতির জন্য প্রেরণ করা হয়েছে। অনুমতি আদেশ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd