1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে।
এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব বহিস্কার করা হয়। উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার গণিত পরীক্ষার এ ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশলে মোবাইল, ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করে। এসময় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।
এদিকে কেন্দ্র সুত্রে জানা যায় উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd