1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লাখ টাকা নিয়েও মাহফিলে না আসায় শ্যামনগরে ভাংচুর - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

লাখ টাকা নিয়েও মাহফিলে না আসায় শ্যামনগরে ভাংচুর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ সংবাদটি পড়া হয়েছে

প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে সাতক্ষীরায় প্রতারণার মামলা
শ্যামনগর প্রতিনিধি:  প্রধান বক্তা হিসেবে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী বাদি হয়ে সাতক্ষীরা জ্যেষ্ট বিচারিক হাকিম-২য় আদালতে এ প্রতারণার মামলা দায়ের করেন। বিচারক রাফিয়া সুলতানা আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে গত ৯ ও ১০ এপ্রিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলার কাহালু উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা এক লাখ ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।
এজন্য মামলার বাদি জামাত আলী গাজী নগদে ৮০ হাজার ও বিকাশে ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। এরপরও ১০ এপ্রিল ওয়াহ মাহফিলে আসেননি মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা। তার না আসার কারণে ১০ এপ্রিল ক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসার দুই লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে বজলুর রশীদ মিঞা খুন জখমের হুমকি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা বুধবার বিকেল পৌনে ৬টায় এ প্রতিনিধিকে জানান, তিনি অপারেশন জনিত কারণে অসুস্থ্য বলার পরও তাকে জোরপূর্বক প্রধান অতিথি বানানো হয়। তাকে না জানিয়ে ৮ এপ্রিল বিকাশে ২০ হাজার টাকা দেওয়া হয়। তার কাছে নগদ ৮০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।
সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. শেখ আজাহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd