1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ঋসি সুনাক। তিনি এখন লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের রাজনীতির গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন ঋষি। গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।
কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে হতো তাদের।
তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িথ্ব নেবেন ঋষি। এদিকে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা মিলল। সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন।
ঋষি সুনাক উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। আকশাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় সুনাকের।
ঋষি সুনাক কত সম্পদের মালিক সেটি তিনি কখনো প্রকাশ করেননি। তবে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতিতে ক্যারিয়ার গড়া ঋষি মাত্র ২০ বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে যান। ঋষি সুনাক মদ্যপান করেন না এবং মদ থেকে দূরে থাকেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd