1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগে আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগে আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে তার ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেলটি রেখে গোসল করছিলো।
এসময় উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের কাজী নজরুল ইসলামের পুত্র কাজী গোলাম মোস্তফা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে থানা পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd