1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুমিনের প্রতিদিনের জীবন যেমন হবে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মুমিনের প্রতিদিনের জীবন যেমন হবে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১৬১ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র নিউজ: মুমিনের প্রাত্যহিক জীবনেও ঈমানের প্রতিফলন স্পষ্ট প্রতিফলন থাকে। সে তার দৈনন্দিন জীবনের ঈমানের দাবিকে প্রত্যাখ্যান করে না। সে লিপ্ত হয় না স্বেচ্ছাচারিতায়। নিম্নে ইসলামে নিষিদ্ধ ব্যক্তিগত জীবনের এমন কিছু স্বেচ্ছাচারিতার বিবরণ দেওয়া হলো—
বৈরাগ্য : ঘর, সংসার, স্বাভাবিক ও সামাজিক জীবন পরিহার করে স্বেচ্ছাচারী জীবন যাপন করার নাম বৈরাগ্য।
ইসলামে বৈরাগ্য নিষিদ্ধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর সন্ন্যাসবাদ—এটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল। আমি তাদের এর বিধান দিইনি, অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান আনিয়াছিল, তাদের আমি দিয়েছিলাম পুরস্কার এবং তাদের বেশির ভাগ সত্যত্যাগী। ’ (সুরা হাদিদ, আয়াত : ২৭)
বিপরীতে ইসলামের শিক্ষা হলো—‘নিশ্চয়ই দ্বিন সহজ। দ্বিন নিয়ে যে বাড়াবাড়ি করে দ্বিন তার ওপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং (মধ্যপন্থার) নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (‘ইবাদত সহযোগে) সাহায্য চাও। ’ (সহিহ বুখারি, হাদিস : ৩৯)
লাগাতার রোজা : রাসুলুল্লাহ (সা.) শক্তি-সামর্থ্য থাকার পরও ইফতার ও সাহরি গ্রহণ করা ছাড়া রোজা রাখতে নিষেধ করেছেন। যদিও রোজার মূল বিষয়টিই পানাহার ও স্ত্রী সহবাস পরিহার করা। তবু ইসলাম তার একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাদের ও আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৩৪৩)
উৎসব ও আনন্দ : ইসলাম উৎসব ও আনন্দেও স্বেচ্ছাচারী হওয়া এবং আল্লাহর সীমা অনুমতি দেয়নি। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর (রা.) আল্লাহর রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল, আপনি এটি ক্রয় করে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন আল্লাহর রাসুল (সা.) তাকে বললেন, এটি তো তার পোশাক, যার (আখিরাতে) কল্যাণের কোনো অংশ নেই। ’ (সহিহ বুখারি, হাদিস : ৯৪৮)
পোশাক-পরিচ্ছদ : পোশাক মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় হলেও ইসলাম মুমিনদের শালীন ও মার্জিত পোশাক পরিধানের নির্দেষ দিয়েছে। বিশেষত ভিন্ন ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪০৩১)
অর্থাৎ মুমিন তার জীবনের সর্বত্র ঈমানের দাবি মূল্যায়ন করবে এবং তা প্রত্যাখ্যান করবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd