1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুমিনুলকে অধিনায়কত্ব ছাড়তে বলছেন সুজন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মুমিনুলকে অধিনায়কত্ব ছাড়তে বলছেন সুজন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের বাজে সময় কাটাচ্ছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ব্যাটে রান নেই দীর্ঘদিন। সর্বশেষ ১০ ইনিংসে ফিফটি তো দূরের কথা, মমিনুলের সর্বোচ্চ সংগ্রহ ৩৭। তার ইনিংসগুলো যথাক্রমে ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯ এবং ০। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, নেতৃত্বের চাপেই মুমিনুল তার ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছেন না। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানকে তাই নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেন জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করেই অফ ফর্মে সে। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে। এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (নেতৃত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই। ‘ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও গতকাল ম্যাচ শেষে বলেছিলেন, তিনি মুমিনুলের নেতৃত্বে খুশি। এবার সুজনও বললেন, তিনি আস্থা হারাচ্ছেন না, ‘বাইরে থেকে দেখে কিছু সময় মনে হয়-হ্যাঁ মুমিনুল মনে হয় চাপে আছে। সেই চাপ হয়ত ব্যাটিংয়ে কিছুটা হলেও ক্ষতি করছে। কিন্তু সে ক্লাস প্লেয়ার। আশা করি সে কামব্যাক করবে। মুমিনুলের প্রতি পরামর্শ-বেসিকের ওপর নির্ভর করতে হবে। প্র্যাকটিসে সবই ভালো হচ্ছে, ঠিকঠাক করছে। মানসিক চাপ মাঠে যাচ্ছে কি না এটাই কথা। ম্যাচে গিয়ে ডেলিভার হচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd