1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাহে রমজানে করনীয় ও বর্জনীয় বিষয়াদি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মাহে রমজানে করনীয় ও বর্জনীয় বিষয়াদি

আব্দুল আহাদ, কলারোয়া
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ, কলারোয়া
মাহে রমজানের সিয়াম সাধনা অর্থাৎ রোযা পালন করা ইসলামের ৫স্তম্ভের অন্যতম। রোযার আরবী শব্দ সওম যার অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়াতের পরিভাষায় প্রত্যেক সজ্ঞান ও বালেগ মুসলমান নর নারীর জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভংগকারী সকল পাপ কাজ থেকে বিরত থাকার নাম রোযা ব্রত পালন।
এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদে ঘোষনা করেন- হে ঈমানদারগণ। তোমাদের উপর রোযা ফরজ করা হল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর । যেন তোমরা মুত্তাকী হতে পার। সূরাতুল বাকারাহ – ১৮৩
রোযা সম্পর্কে বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রা: বলেন রাসুলুল্লাহ সঃ) এরশাদ করেন – যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর শাওয়ালের চাঁদ দেখলে রোযা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে ৩০ রোজা রাখবে। সহিহ বুখারি হাদিস নং- ১৯০৯
উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমানিত হয় যে, রমজানে রোজা রাখা ফরজ। এজন্য শরয়ী অজর ছাড়া কোন মুসলমান যদি রমজানের একটি রোজা ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপি এবং জঘন্য অপরাধী হিসাবে গণ্য হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতিত ইচ্ছাকৃত ভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে সে আজীবণ রোজা রাখলেও ঐ রোজার হক আদায় হবে না। মুসান্নাফ ইবনে আবি সাইবা হাসিদ নং-৯৮৯৩
রমজানের করনিয় বিষয়:-
১. আল্লাহর সন্তষ্টি ও রহমত লাভের উদ্দেশে সিয়াম সাধনা করা ।
২. মুখ ও জিহবা কে সংযত রাখা।
৩. নিয়মিত তারাবিহ নামাজ পড়া।
৪. কুরআন তেলাওয়াত করা।
৫. মিসওয়াক করা।
৬. নিজে ইফতারি করা অন্যকে করানো।
৭. শিঘ্রই ইফতারি খাওয়া।
৮. ইফতারির পূর্বে দোয়া করা।
৯. খেজুর অথবা পানি দ্বারা ইফতারি করা।
১০. সেহরী খাওয়া।
১১. বেশি বেশি ইসতেগফার ও দোয়া করা।
১২. আল্লাহর জিকির ও তাসবিহ পড়া।
১৩. রমজানের পবিত্রতা বজায় রাখা।
১৪. লাইলাতুল কদর অন্বেষন করা।
১৫. সকল ইতিবাচক কাজ করা।
১৬. মসজিদে ইতেকাফ করা।
রমজানের বর্জনীয় বিষয়:-
১. দিনের বেলায় সকল প্রকার খাদ্য গ্রহণ ও পানাহার বর্জন করা।
২. সকল প্রকার অনাচার, পাপাচার, অবিচার না করা।
৩. কারো সাথে দূর্ব্যবহার না করা।
৪. দিনের বেলা স্ত্রী সহবাসে লিপ্ত না হওয়া।
৫. মিথ্যা কথা পরিহার করা।
৬. মিথ্যার স্বাক্ষ্য না দেওয়া।
৭. গীবত ও পরচর্চা না করা।
৮. মোনাফেকি বর্জন করা।
৯. ওজনে ফাকি না দেওয়া।
১০. কাওকে না ঠকানো।
১১. প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাউকে ছোট করে কথা না বলা।
১২. কারো যাতায়াতের পথে প্রতিবন্ধকতা না করা।
সর্বোপরি যে কাজ সমূহ করলে অন্তরে সন্দেহের উদ্রেগ হয় সে সব নেতিবাচক কাজ না করা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd