1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাঠে এসে সিনেমার জন্য অপু বিশ্বাসের দোয়া প্রার্থনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মাঠে এসে সিনেমার জন্য অপু বিশ্বাসের দোয়া প্রার্থনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৬১ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া প্রার্থনা করলেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস! তবে সেটি কোনও সিনেমার মহরত বা শুটিংয়ে নয়। রাজশাহীর একটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসরে বিশেষ অতিথির আসনে বসে তিনি এই দোয়া প্রার্থনা করেন। গতকাল বেলা ৪টায় মার্সেলের সৌজন্যে রাজশাহীর বানেশ্বরে আয়োজিত ‘মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ার মেয়ে। আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে ভালোবাসবেন। আমার সিনেমা দেখবেন। বাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া করবেন।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ও মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা আমিন খান। তিনি বলেন, ‘রাজশাহী বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এলাকা। এখানকার মানুষগুলোও অনেক ভালো। যাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। এই কলেজ মাঠে দেশের ছেলেরা খেলছে। আমরা আমার দেশকে ভালোবাসি, দেশের সন্তানকে ভালোবাসি, দেশীয় পণ্যকেও ভালোবাসি।’ এ সময় তিনি বিদেশি পণ্য বর্জন করে দেশীয় কোম্পানির পণ্য ক্রয়ে দর্শকদের আহ্বান জানান।বানেশ্বর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বানেশ্বর ফুটবল অ্যাকাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে কাঁঠালবাড়িয়া ফুটবল অ্যাকাডেমি এবং নরসিংদীর সাব্বির একাদশ ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে নরসিংদীর সাব্বির একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাঁঠালবাড়িয়া ফুটবল অ্যাকাডেমি। টুর্নামেন্ট শেষে আমিন খান-অপু বিশ্বাসের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd