1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মরক্কোর ফুটবলারের মায়ের সঙ্গে নাচ ভাইরাল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মরক্কোর ফুটবলারের মায়ের সঙ্গে নাচ ভাইরাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: মরক্কো সেই ইতিহাস গড়ে ফেলল। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে গত ৯২ বছরে আফ্রিকার কোনো দল সেমিফাইনালে উঠতে পারেনি।কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে পর্তুগালকে হারিয়ে ইতিহাস পাল্টাল মরক্কো। আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নতুন স্বপ্নের পথে মরক্কোর ফুটবলাররা।
ইতিহাস গড়া জয়ের পর মরক্কোর খেলোয়াড়দের আনন্দ যেন বাঁধ মানছিল না। এরই মধ্যে একটি মুহূর্তে সবার চোখ আটকে যায় মরক্কোর সোফিয়ান বুফালের দিকে।মাঠে তিনি আনন্দ উদযাপন করছেন তার মায়ের সঙ্গে। এ উৎসবের মধ্যে অন্যতম সেরা মুহূর্ত বোধহয় মাঠে মায়ের সঙ্গে ফুটবলারের সেই নাচ। নাচের ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নতুন ইতিহাস গড়ার আনন্দে ভাসছে দেশটি। কাতারের দোহা, মরক্কোর রাজধানী রাবাত, বড় শহর কাসাব্রাঙ্কা থেকে মধ্যপ্রাচ্য পেরিয়ে মরক্কোর উৎসবের রং ছড়িয়ে পড়েছে ব্রাসেলস-তিউনিসেও।মাঠে ও মাঠের বাইরে উদযাপনে ছিল ভিন্নতা। মাঠে কেউ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, কেউবা টি-শার্ট খুলে ছুড়ে মারছেন ওপরে।এর আগের ম্যাচগুলোতেও দেখা গেছে, মায়ের আদর পেয়েছেন মরক্কোর ফুটবলাররা। গ্যালারি থেকে ছেলেদের কপালে চুমু এঁকে দিয়েছেন মায়েরা।ইউরোপে খেলেন মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান বুফাল। মাকে নিয়ে রীতিমতো নেচেগেয়ে উদযাপন করলেন শনিবার রোনাল্ডোদের বিশ্বকাপ থেকে বিদায়ের পর। এ উদযাপন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd