1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মক্কা-মদিনাসহ যেসব দেশে উদযাপিত হচ্ছে ঈদ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মক্কা-মদিনাসহ যেসব দেশে উদযাপিত হচ্ছে ঈদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আজ (২ মে) ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবের সর্বস্তরের মানুষ। মক্কা-মদিনায় সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। করোনা মহামারির কারণে গত দু বছর ঈদে তেমন একটা আমেজ না থাকলেও এবার সবকিছুই অনেকটা আগের গতিতে ফিরে এসেছে। সৌদি আরবেও আগের মতোই ঈদের নামাজে মুসল্লিদের ঢল চোখে পড়েছে।
মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।
গত শনিবার (৩০ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার সৌদিতে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর ঈদ পালন করছেন সেখানকার মানুষ। অপরদিকে গতকাল (১ মে) চাঁদের দেখা মেলে এবং আজ (২ মে) সেখানে ঈদের আমেজ শুরু হয়েছে।
সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো।
তবে এবার সৌদির আগেই ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। ইউরোপের দেশ ফ্রান্সেও ঈদুল ফিতর সোমবার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd