1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কালীগঞ্জের নলতা বাজার পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কালীগঞ্জের নলতা বাজার পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (৬ সেপ্টেম্বর) সোমবার সাড়ে ১০টায় কালীগঞ্জ থানার নলতা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন।
জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় এসকল ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহ:পরিচালক শিকদার মোঃ শাহীনুর আলম (খুলনা) ও সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান। পরিদর্শনকালীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স জনপ্রিয় ফার্মেসিতে ১০ হাজার, রান্না ঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ১০ হাজার ও আদী সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ২ হাজার টাকা মিলে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন। উক্ত প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৩৭, ৩৮, ৪৩ ও ৫১ ধারা’সহ অন্যান্য ধারা লংঘন করেছে। ঔষধের দোকানে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ, হোটেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাবে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া, মূল্য তালিকা প্রদর্শন না কর ও যথাযথ ব্যবস্থা খাদ্য সংরক্ষন না করা, এমন অপরাধ চিহ্নিত হয়েছে। এ সময়ে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd