1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিল-মেলিন্ডার চোখে তাঁদের চতুর্থ সন্তান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিল-মেলিন্ডার চোখে তাঁদের চতুর্থ সন্তান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান। জেনিফার, ররি ও ফিবি। সন্তানদের সবার বয়স ১৮ বছর পেরিয়েছে। তা ছাড়া বিলিয়নিয়ার বাবার সন্তান হিসেবে অঢেল না হোক, দিন চলার মতো ব্যবস্থা তাঁদের আছে। তাই গেটসদের বিচ্ছেদে তিন সন্তানকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় কেউ হয়তো পড়েননি। মানুষের যত দুশ্চিন্তা তাঁদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নিয়ে। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ফাউন্ডেশনটির ভাগ্য কী হবে, কোন পথে এগোবে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। কারণ, বিশ্বব্যাপী অনেক দেশে নানা দাতব্য কাজে যুক্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
সংস্থাটি নিয়ে সে শঙ্কা এবার উড়িয়ে দেওয়া যেতে পারে। কারণ, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, দাতব্য সংস্থাটিকে বিল ও মেলিন্ডা নিজেদের চতুর্থ সন্তানের মতো মনে করেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান।
বিল ও মেলিন্ডা তাঁদের সম্পদের সিংহভাগ ফাউন্ডেশনটির মাধ্যমে দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল বুধবার জানিয়েছে, লিঙ্গসমতা অর্জনে আগামী পাঁচ বছরে ২১০ কোটি ডলার ব্যয় করবে ফাউন্ডেশনটি। জন্মনিয়ন্ত্রণ, নারীদের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সেবা এবং অর্থনীতি, স্বাস্থ্য ও আইনের মতো পেশায় নারীদের নেতৃত্বদানকারী অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে এই অর্থ খরচ করা হবে।
২৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেও বিল ও মেলিন্ডা আগের মতোই তাঁদের ফাউন্ডেশনের কো-চেয়ার থাকবেন। বিচ্ছেদের যৌথ ঘোষণায় তাঁরা বলেছিলেন, ‘গত ২৭ বছরে আমরা চমৎকার তিন সন্তান পালন করেছি এবং এমন ফাউন্ডেশন গড়েছি, যেটা গোটা বিশ্বে কাজ করে মানুষকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সাহায্য করছে। আমরা সেই লক্ষ্যে এখনো বিশ্বাসী এবং একসঙ্গে ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাব। তবে জীবনের পরবর্তী ধাপে আমরা দম্পতি হিসেবে এগিয়ে যেতে পারব বলে আর মনে করি না আমরা।’
গেটসদের বিচ্ছেদের ঘোষণার সপ্তাহ কয়েক পর গেটস ফাউন্ডেশনের ট্রাস্টির পদ থেকে সরে দাঁড়ান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন বাফেট। সে ঘোষণার সময় বাফেট বলেছিলেন, ‘ফাউন্ডেশনের সঙ্গে আমার লক্ষ্যের মিল শতভাগ। তবে এই লক্ষ্য অর্জনে আমার সশরীর অংশগ্রহণের কোনো প্রয়োজন নেই।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd