1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিজিবির অভিযানে সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিজিবির অভিযানে সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সদর প্রতিনিধি: বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে সদর থানাধীন ফলমোড় নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে কালিয়ানী বাজার নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে গরিয়াডাঙ্গা ব্রিজ নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেরাগাছি পাকা রাস্তা ও কুটির বাড়ি নামক স্থান হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে ভাদিয়ালী নামক স্থান হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।এছাড়াও হিজলদী বিওপির বিশেষ আভিযানে হিজলদী পূর্বপাড়া নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।আটক পন্যের সর্বমোট মূল্য ৮ লাখ ৪৪ হাজার টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd