1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বান্ধবীকে কয়েক কোটির গাড়ি উপহার হৃতিকের, রাগে ঘর ছাড়েন সুজান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বান্ধবীকে কয়েক কোটির গাড়ি উপহার হৃতিকের, রাগে ঘর ছাড়েন সুজান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তিনি নাকি বন্ধুদের উপহার দিতে খুব ভালবাসেন। তবে কখনও সখনও বন্ধু ‘বিশেষ’ হলে তার ভালবাসা মাত্রা ছাড়ায়। এতটাই যে, উপহারের দাম শুনে একবার ব্যাপক রেগে গিয়েছিরেন তার স্ত্রী সুজান। তখনও হৃতিক-সুজানের বিচ্ছেদ হয়নি। আলাদা করেননি নিজেদের দাম্পত্যের পথ। তবে বিশেষ বন্ধুকে দেওয়া হৃতিকের বিশেষ উপহারের বহর দেখে সুজান দুই সন্তানকে নিয়ে চলে যান তার বাবা-মায়ের কাছে।
হৃতিক তখন সবে শেষ করেছেন কাইট ছবির শুটিং। কাইট-এর শুটিংয়ে হৃতিকের সঙ্গে তার সহ-অভিনেত্রী বারবারা মোরির রসায়ন নিয়ে তুমুল চর্চা চলছে বলিউডে। এমনও বলা হয় যে,হৃতিক প্রেমে পড়েছেন ওই মেক্সিকান অভিনেত্রীর।
জন্মসূত্রে উরুগুয়ান বারবারা তখন মেক্সিকোর সিনেমাজগতের বড় ও বিখ্যাত তারকা। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি তিনি। হৃতিকও বলছেন, “বারবারা খুব ভাল বন্ধু আমার। আমি আমার পারিবারিক জীবনে খুশি।” ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসে একটি খবর। জানা যায়, বন্ধু বারবারাকে কাইটের শুটিং চলাকালে একটি উপহার দিয়েছেন হৃতিক। যার দাম কম করে হলেও আড়াই থেকে তিন কোটি রুপি।
বন্ধুকে কোটি টাকার উপহার! শুনেই নাকি রেগে গিয়েছিলেন সুজান। তার আগে বারবারা-হৃতিক আলোচনায় সুজানের ধৈর্য্য বিপদসীমায় পৌঁছেছিল। উপহারের খবরে সহ্যের বাঁধ ভাঙে। কিন্তু বন্ধু বারবারাকে কী এমন উপহার দিয়েছিলেন হৃতিক?
কাইট-এর শুটিংয়ের এক কুশলী জানিয়েছেন, বারবারাকে একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছিলেন অভিনেতা। এই ধরনের ভ্যানিটি ভ্যানকে সাধারণত একটি ছোট বাড়িই বলা যায়। তাতে যেমন স্নানঘর থাকে, তেমনই থাকে আরাম করার জায়গা, পোশাক রাখার জায়গা, এমনকি রান্নার ব্যবস্থাও। মেক্সিকান অভিনেত্রী নিজের দেশ ছেড়ে ভারতে এসেছিলেন ছবির শুটিং করতে। শুটিংয়ে যাতে তিনি নিজের বাড়ির কথা মনে না করেন, সেজন্যই তাকে ওই গাড়ি-বাড়ি উপহার দেন হৃতিক। কাইট ছবির ওই কুশলীই জানিয়েছেন, উপহার পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বারবারাও। তিনি ভাবতেই পারেননি এত দামি উপহার কেউ দিতে পারেন। হৃতিক তখন তাকে বলেন, তাদের বন্ধুত্বের স্মারক হিসেবে ওই উপহার গ্রহণ করতে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd