1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাঘের মুখ থেকে ফিরে এলেন জেলে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বাঘের মুখ থেকে ফিরে এলেন জেলে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২০১ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন মো. আবু সালেহ (৪৫) নামে এক জেলে। মো. আবু সালেহ (৪৫) মোড়েলগঞ্জ উপজেলার মৃত আমির আলী আকনের ছেলে। রোববার (১৭ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা ফরেস্ট স্টেশনের অদূরে শুওরমারা খালে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে খালের মধ্যে লাফিয়ে পড়েন আবু সালেহ। এ সময় তার চিৎকারে সঙ্গীরা এসে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মো. আবু সালেহ বলেন, বন বিভাগ থেকে অনুমতি নিয়ে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলাম। জিউধরা ফরেস্ট স্টেশনের শুয়ারমারা খালে মাছ ধরতে নৌকা থেকে নেমে খালের পাশে উঠি। এ সময় একটি বাঘ হঠাৎ পেছন দিক দিয়ে আক্রমণ করে সালেহের ওপর। বাঘের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সালেহ খালে লাফিয়ে পড়ে ডাক-চিৎকার শুরু করলে বাঘটি সেখান থেকে বনের গহীনে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে দূরে থাকা সালেহের সঙ্গী হানিফ ও সালেহের চাচাতো ভাই আসাদুল সরদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, সালেহর শরীরের বিভিন্ন জায়গায় ৭টি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd