1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বসন্তের আবাহনে সাতক্ষীরায় মুকুলের ঘ্রাণ, সোনালি স্বপ্নে বিভোর চাষি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বসন্তের আবাহনে সাতক্ষীরায় মুকুলের ঘ্রাণ, সোনালি স্বপ্নে বিভোর চাষি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরায় গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়াচ্ছে পাগল করা সুবাসিত ঘ্রাণ আর মৌ মৌ গুঞ্জন। পল্লী কবি জসীম উদ্দীনের ভাষায়, আয় ছেলেরা, ‘আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।
দেখা গেছে, হর থেকে গ্রাম—সর্বত্রই আমগাছগুলো এখন সেজেছে হলুদ-সোনালি রাজকীয় সাজে। আমের মুকুলে তাই এখন মৌমাছির গুজ্ঞন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে তাদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমের সুর ব্যজ্ঞনা। শীতে স্নিগ্ধতার মধ্যেই ছড়াচ্ছে সোনালি মুকুল। বছর ঘুরে আবারও তাই ব্যকুল হয়ে উঠেছে আম প্রেমিদের মন। এবার সময়ের আগে সোনালি মুকুলে ভরে গেছে সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় এলাকায় আম বাগান। মুকুলের ভারে নুয়ে পড়েছে আমের শাখা। মুকুলের মৌ মৌ গন্ধে সোনলি স্বপ্নে ভাসছেন আম চাষীরা। বাগানের সারি সারি গাছে ঝুলছে আমের মুকুল। সুরভিত মুকুলের গন্ধ পাল্টিয়ে দিয়েছে এ অঞ্চলের বাতাস। তাই দক্ষিনা বাতাসে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন। আসার আলো জ্বালিয়েছে আম বাগানের মালিক ও ব্যবসায়ীদের মনে। ​
​সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৫ হাজারের অধিক বাণিজ্যিক বাগানে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
​সরেজমিনে বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ আর আম্রপালির মতো জনপ্রিয় জাতের গাছগুলো ৯৫ শতাংশই মুকুলে ঢাকা। চাষিরা এখন দম ফেলার সময় পাচ্ছেন না। কেউ ব্যস্ত হুপার পোকা দমনে স্প্রে করতে, কেউবা গাছের গোড়ায় সেচ দিয়ে মুকুল ঝরা রোধে নিচ্ছেন বিশেষ যত্ন।
​ভৌগোলিক ও জলবায়ুগত কারণে রাজশাহীর চেয়ে অন্তত ১৫-২০ দিন আগেই সাতক্ষীরার আমে পাক ধরে। বাজারে সবার আগে সাতক্ষীরার সুস্বাদু ও বিষমুক্ত আম পাওয়া যায় বলেই এর কদর দেশ ছাপিয়ে এখন বিদেশের বাজারেও। ব্যবসায়ীরা জানান, মুকুলের এই জৌলুস দেখে ইতিমধ্যেই বাইরের জেলার বেপারিরা বাগান লিজ নিতে শুরু করেছেন। তবে শঙ্কা একটাই—হঠাৎ কালবৈশাখী বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ।
​সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, “আমরা চাষিদের নিয়মিত বৈজ্ঞানিক পরামর্শ দিচ্ছি যাতে পোকার আক্রমণ বা সেচের অভাবে মুকুল নষ্ট না হয়। সঠিক উপায়ে সংরক্ষণ ও বাজারজাত করা গেলে কৃষকেরা এবার বিপুল লাভবান হবেন।” ​প্রকৃতির এই রূপ আর চাষিদের পরিশ্রম যদি সার্থক হয়, তবে আম্রকাননের এই সুবাস কেবল ঘ্রাণেই সীমাবদ্ধ থাকবে না, তা হয়ে উঠবে উপকূলীয় এই জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd