1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বন ছেড়ে নদীতে হরিণ - নক্ষত্র নিউজ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বন ছেড়ে নদীতে হরিণ – নক্ষত্র নিউজ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: নির্মাণের ফলে বনে থাকা বন্যপ্রাণীগুলোর আবাসস্থল সংকুচিত হয়েছে। এর প্রভাবে ঠিকানা হারিয়ে একটি হরিণ নদীতে লাফিয়ে পড়ে। জোয়ারের পানিতে সাঁতার কাটতে কাটতে শক্তি হারিয়ে জেলেদের জালে আটকা পড়ে হরিণটি। জানা যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া হরিণটিকে নদী থেকে উদ্ধার করে চরখোন্দকার গ্রামের লোকালয়ে নিয়ে আসেন জেলেরা। খবর পেয়ে সন্ধ্যায় সোনাগাজী মডেল থানার পুলিশ হরিণটিকে জেলেদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বন বিভাগ ও পুলিশ জানায়, বড় ফেনী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের জেলে একরামুল হক ও তার সহযোগীরা। প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণ জোয়ারের পানিতে ভেসে তার জালে আটকা পড়ে। এ সময় জেলেরা হরিণটিকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।
খবর পেয়ে পুলিশ হরিণটিকে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হরিণটি হস্তান্তর করে। বন বিভাগের কর্মকর্তারা রাত ৮টার দিকে হরিণটিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ সরকারি ইকোপার্কে অবমুক্ত করে।
বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা ও উচ্চতা সাড়ে তিন ফুট। বর্তমানে হরিণটি সুস্থ রয়েছে। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রভাবে সোনাগাজীতে বন্যপ্রাণীগুলোর আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বড় ফেনী নদী থেকে উদ্ধার করা চিত্রা হরিণটি উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হরিণটিকে জেলার কাজীবাগ ইকোপার্কে অবমুক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd