1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল অস্ট্রেলিয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে শিরোপা জয়ের স্বাদ পেল ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল অস্ট্রেলিয়া।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭৩ রানের বড় টার্গেটের জবাবে অজিরা ৮ উইকেট ও ৭ বল হাতে রেখেই শিরোপা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তবে সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে উঠতে বেশ বেগ পেতে হয় অস্ট্রেলিয়া। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়টাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। এমনটি মনে করেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও মাত্র ৬.২ ওভারে জিতে রান রেট বেশ বাড়িয়ে নেয়। ফলে সেই গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অজিদের সমান জয়-পরাজয় হলে এই ম্যাচের রান রেটেই এগিয়ে দেয় তাদের। বাদ পড়তে হয় প্রোটিয়াদের।
ম্যাচ শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে ফিঞ্চ বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার এমনটা করে দেখানোটা বিশাল ব্যাপার। এই জয়ে দলের সবার জন্য আমি গর্বিত। বাংলাদেশ ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল।’ তিনি আরও বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমাদের লড়াই করতে হতো এবং আমরা তা করতে পেরেছিলাম। দলগত ও ব্যক্তিগত বেশ কিছু উজ্জ্বল পারফরম্যান্স ছিল।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd