1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পোশাকশ্রমিককে গণধর্ষণের ঘটনায় আটক ৮ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পোশাকশ্রমিককে গণধর্ষণের ঘটনায় আটক ৮

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২০১ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে এক পোশাকশ্রমিক গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূলহোতাসহ আটজনকে আটক করেছে র‌্যাব। রোববার (৮ মে) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন- মো. আবুল কালাম আজাদ শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২), মো. হোসেন গাজী (১৮) ও মো. রাজু শেখ (২৪)। তাদের সবার বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায়।
র‌্যাব জানায়, রোববার সন্ধ্যায় পোশাক কারখানা থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। পথিমধ্যে রামপাল উপজেলার ভাগায় তার বন্ধু হৃদয়ের (২০) সঙ্গে দেখা হয়। বন্ধু হৃদয়ের সঙ্গে চেয়ারম্যানের মোড় হেঁটে যাওয়ার সময় একটি পরিত্যক্ত মাদ্রাসা মাঠে দেয়ালের পাশে গেলে মো. আবুল কালাম আজাদ শুকুর ও মো আসলাম শেখসহ ৭-৮ জন হৃদয়কে মারধর করে ওই তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। দেয়ালের আড়ালে নিয়ে তারা ওই তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণী ও তার বন্ধু বিষয়টি তরুণীর মাকে ফোন করে বিষয়টি জানান। ওই তরুণীর মা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন।
র‌্যাব-৬ এর খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, ধর্ষণের শিকার তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে রামপালে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd