1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

jকাজী সেোহাগ পাইকগাছা : দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ আগস্ট দুপুর ১টায় পৌরসভার শহীদ মিনার চত্বরে ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি., পোনা ব্যবসায়ী সমিতি লি., মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিপনকে সংবর্ধিত করেন। সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর। সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আব্দুল মজিদ সানা, বিএনপি নেতা তুষার কান্তি ম-ল, দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মন্ডল, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, ব্যবসায়ী আব্দুল জলিল ঢালী, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সাংবাদিক আহম্মদ আলী বাঁচাসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd