1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পে গৃহহীনদের গৃহ নির্মান কাজ চলমান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পে গৃহহীনদের গৃহ নির্মান কাজ চলমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

কে.এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় মুজিববর্ষে দেশের সকল গৃহহীনদেরকে সরকারীভাবে গৃহ নির্মান করে দেয়ার প্রধানমন্ত্রীর আশ^াসে দেশের সকল এলাকার পাশাপাশি দেবহাটা উপজেলাতেও ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান করে দেয়ার কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এই গৃহ নির্মান কাজ করা হচ্ছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলাতে ১ম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দে মোট ২৯টি ভূমিহীন ও গৃহহীনদেরকে গৃহ নির্মান করে হস্তান্তর করা হয়েছে। একই প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৭৫টি গৃহ নির্মান করার অনুমোদন পাওয়া যায়। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দে সেই ৭৫টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১০টি ঘর নির্মান করে গত ২০ জুন, ২০২১ ইং তারিখে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদেরকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১০টি ঘরের নির্মান কাজ চলমান রয়েছে যেগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অতি দ্রæত ঐ ১০টি ঘর হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানিয়েছেন। শফিউল বশার আরো জানান, ৭৫টি বরাদ্দপ্রাপ্ত ঘরের মধ্যে বাকী ৫৫ টি ঘরের জায়গা নি¤œাঞ্চল হওয়ার কারনে সেখানে মাটি ভরাট করা প্রয়োজন। ইতিমধ্যে ২২টি ঘরের মাটি ভরাটের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং সেখানে মাটি ভরাটের কাজ চলছে। এছাড়া বাকি ৩৩ টি ঘরের জায়গায় মাটি ভরাটের জন্য মন্ত্রনালয়ে বরাদ্দের জন্য আবেদন জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সেখানে মাটি ভরাট করে ঘর নির্মানের কাজ শুরু করা হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ভূমিহীন ও গৃহহীনদেরকে গৃহ নির্মানের প্রতিশ্রæতি বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই প্রকল্পের কাজ করা হচ্ছে। উপজেলার মধ্যে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন বাছাইপূর্বক প্রকৃত গৃহহীন চিহ্নিত করে তাদেরকে এই গৃহ হস্তান্তরে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যাতে সরকারের উদ্দ্যেশ্য বাস্তবায়িত হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকিপূর্বক এই কাজ করা হচ্ছে বলে ইউএনও জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd