1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার বিশিষ্ট সমাজসেবক কাজী সাহেবের ইন্তেকাল, জানাযা সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটার বিশিষ্ট সমাজসেবক কাজী সাহেবের ইন্তেকাল, জানাযা সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর, নির্ভীক, স্পষ্টবাদী, সততার মূর্ত প্রতিক ও জনদরদি আলহাজ্জ্ব আবুল হাসান ছউদ (কাজী সাহেব) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইন্তেকাল করেন। কাজী সাহেবের দীর্ঘ জীবনে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনসহ বিভিন্ন সময়ে নানামুখী ভূমিকা পালন করেন। এলাকার অত্যন্ত গুনী মানুষ হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। কোন অসহায় মানুষ তার কাছে যেয়ে কখনো নিরাশ হয়ে ফিরে আসেননি। এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেও তার ভূমিকা ছিল অবিস্মরনীয়। শনিবার বাদ যোহর তার প্রতিষ্ঠিত কাজী মহল্লা গ্রামে নিজের বাড়ির মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামায শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও গুনী সন্তান রেখে গেছেন। তার সন্তানেরা বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন্ ব্যক্তিগত জীবনে তিনি একজন সদালাপী ও স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার জানাযা নামাযে সাবেক দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মোস্তফা, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd