1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার টাউন শ্রীপুরে বিএনপির প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটার টাউন শ্রীপুরে বিএনপির প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) বিকালে দেবহাটা সদর ইউনিয়নের টাউন শ্রীপুর ঈদগাহ ময়দানে দেবহাটা সদর ইউনিয়ন বাসীর আয়োজনে দেবহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট আমাকে দেবেন এটা আমার হক। মহান আল্লাহ চাইলে আমি আপনাদের ভোটেই এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকদল সহ জলবায়ু বিষায়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কবির মিঠু,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লা মুসলিম হলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাকিব হোসেন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন ফহরাদ সদস্য সচিব ফিরোজ হোসেন। দেবহাটা উপজেলা শ্রমীক দলের সভাপতি মোখলেছুর রহমান সধারণ সম্পাদক আবু সাইদ,দেবহাটা উপজেলা জাসাসদের আহবায়ক মনিরুজ্জামান মনি,সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, প্রমুখ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়নের সধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd