1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
‘তাজমহলের জমি আমাদেরই ছিল’ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

‘তাজমহলের জমি আমাদেরই ছিল’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জয়পুরের মহারাজা জয় সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন— এমন দাবি করলেন রাজস্থানের বিজেপি সাংসদ দিয়া কুমারী। জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া বুধবার বললেন, জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের ওই জমির নথিও রয়েছে। তাজমহল তৈরির জন্য জমি নেওয়ার বিনিময়ে জয়পুরের রাজা জয় সিংহকে সম্রাট শাহজাহান ক্ষতিপূরণ দিয়েছিলেন বলেও জানিয়েছেন রাজকুমারী দিয়া।
উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা বিজেপির ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানিয়ে ইলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চে যে আবেদন জানিয়েছেন, তা-ও সমর্থন করেছেন দিয়া।
দিয়া বলেন, ওই সৌধ (তাজমহল) নির্মাণের আগে সেখানে কী ছিল তা তদন্ত করা উচিত। জনগণের তা জানার অধিকার রয়েছে। জয়পুর পরিবারের কাছে জমির নথি রয়েছে এবং প্রয়োজন হলে সেটি আদালতকে দেওয়া হবে। হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের দাবি, ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দিরের ওপরে তাজমহল গড়া হয়েছে। কয়েক বছর আগে সেই সূত্রে তাজমহলের জমিতে জয়পুর রাজ পরিবারের ‘অধিকার সংক্রান্ত’ তথ্যও সামনে এসেছিল।
রাজস্থানের উদয়পুরের রানারা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালালেও জয়পুরের রাজ পরিবার বরাবরই ছিল মুঘল ঘনিষ্ঠ। রাজা মানসিংহ ছিলেন সম্রাট আকবরের অন্যতম সেনাপতি। সেই সূত্রেই যমুনার তীরের ওই জমি মান সিংহের হাতে এসেছিল বলে জয়পুর রাজ পরিবারের দাবি।
উত্তরাধিকার সূত্রে সেই জমি নাকি পেয়েছিলেন রাজা জয় সিংহ। তিনিও মুঘল দরবারে উচ্চপদে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd