1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে আত্মহত্যা শিক্ষকের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ডুমুরিয়ায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে আত্মহত্যা শিক্ষকের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি: অনলাইন জুয়া ওয়ান এক্সের ফাঁদে পড়ে অবশেষে জীবন গেলো প্রধান শিক্ষক গনেশ মন্ডলের (৫৫)। কোটি টাকার দেনার বোঝা নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, অনলাইন প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এর লোভনীয় অফারের ফাঁদে পড়ে কোটি টাকা দেনার বোঝা নিয়ে আত্মহত্যা করেছেন শিক্ষক গনেশ মন্ডল। খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তিনি দুই ছেলে-মেয়ের জনক ছিলেন। গত দুই বছর বন্যার কারণে ব্যবসায় অনেক টাকার ক্ষতি হয় তার। যার কারণে বিভিন্ন সমিতি ব্যাংকসহ স্থানীয় সুদে মহাজনের নিকট কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন তিনি। এর সাথে যোগ হয় ওয়ান এক্স বেটে খোয়ানো টাকা। সবমিলে গনেশ মন্ডল কোটি টাকারও বেশি ঋণগ্রস্থ হয়ে পড়ে।
তার স্ত্রী ছন্দা মন্ডল বলেন, ‘সবসময় টেনশন করতেন। শনিবার সকালে শাহপুর এলাকার বন্ধু কল্যাণ সমবায় সমিতির কয়েকজন লোক এসে ঋণের টাকা চেয়ে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে গেছে। রাতের খাবার খেয়ে একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইর থেকে আটকে দিয়ে অন্যঘরে গিয়ে আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঋণের টাকা পরিশোধ করে দিবে সবাইকে বলেছিলো। কিন্তু বেপরোয়া চাপ দিয়েছে তাকে।’
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রবিবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে মৃত্যুর খবর শুনে উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রেক্টর মোঃ মনির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাকিন বিল্লাহ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু, গাজী আব্দুস সালাম, আব্দুল বারী গোলদার, মাহামুদুর রহমান গোলদার, আব্দুর রশিদ জব্বার, বিশ্বজিৎ রায়, পঙ্কজ তরফদার, শর্মীলা ঢালী, সহকারী শিক্ষক জয়দেব বিশ্বাসসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী তাকে দেখতে গেছেন। প্রধান শিক্ষক গনেশ মন্ডলের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd