1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঝগড়া বিবাদ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ঝগড়া বিবাদ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা মন্দিরের পাল্টা পাল্টি কমিটি নিয়ে এলাকাবাসীর বিবাদ ও দ্বন্দ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটের সময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে জোতিষবিদ এস.কে বোস’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,ঝগড়া বিবাদ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে। সকল সমস্যা আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নিরসন করা সম্ভব।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সোমনাথ ব্যানার্জী, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সদস্য এ্যাড. তারক মিত্র, জেলা হিন্দু বৌদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, ইউপি সদস্য এম.আর মিঠু, মৃত্যুঞ্জয় আঢ্য প্রমুখ। ব্রহ্মরাজপুর সার্বজনীন দূর্গা মন্দিরের পাল্টা পাল্টি কমিটি নিয়ে এলাকাবাসীর বিবাদ ও দ্বন্দ নিরসনে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভায় দৃষ্ট্রান্ত স্থাপন করেছেন জননেতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। তিনি দুই পক্ষকে সনাতন ধর্মালম্বী নেতাদের মাধ্যমে সমন্বয় করে একটি কমিটি করার সিদ্ধান্ত দেন। এসময় দলীয় ও সনাতন ধর্মালম্বী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd