1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রশাসক অ্যাওয়ার্ড বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: প্রথমবারের মতো আয়োজিত খুলনা জেলা প্রশাসক অ্যাওয়ার্ড-২০২৫ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ (শনিবার) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংশ্লিষ্ট বিষয়বস্তুর আলোকে চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ্য হয়েছে। এমন প্রতিযোগিতার আয়োজন জেলা প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করব এরূপ ইতিবাচক আয়োজনের ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এরই মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম যুক্তি নির্ভর ভাবনায় অভ্যস্ত হবে এবং তাদের মেধা আরো শানিত হবে। এর ভিত্তিতে তারা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের মহানগরের আটটি এবং উপজেলা পর্যায়ের নয়টি বিদ্যালয় দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল ও রানার্সআপ হয় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd