1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে-নারায়ণ চন্দ্র চন্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে-নারায়ণ চন্দ্র চন্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা (বুধবার) দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সভায় প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে। তিনি বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো, চাষের মাধ্যমে মাছগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবু ছাইদ, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এতে সভাপতিত্ব করেন।
এর আগে সংসদ সদস্য এই প্রকল্পের আওতায় খুলনার রূপসা উপজেলার ইউনিয়ন পর্যায়ে আরডি দলনেতাদের মাঝে প্যাকেজ ভিত্তিক প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।
মতবিনিময় সভায় খুলনা জেলার নয়টি উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও ক্ষেত্র সহকারীরা অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd