1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গেম খেলতে নিষেধ করায় নামাজরত বাবাকে খু*ন করলো ছেলে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

গেম খেলতে নিষেধ করায় নামাজরত বাবাকে খু*ন করলো ছেলে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় নামাজরত অবস্থায় দোদুল হোসেন রিন্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রিফাত হোসেন (১৭)। শনিবার (২২ মার্চ) মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে।
নিহত দোদুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রিফাত মোবাইলে গেমে আসক্ত। মাগরিবের আগে বাবা দোদুল হোসেন মোবাইল কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয় ছেলে রিফাত। এরপরই নামাজে দাঁড়ালে পেছন থেকে বাবার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে রিফাত। পরিবারের সদস্যরা দ্রুত দোদুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে বলেন, ছেলে রিফাত মোবাইলে আসক্ত ছিল। বাবা দোদুল হোসেন মোবাইল কেড়ে নিয়ে নামাজে দাঁড়ালে পেছন থেকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছেলেকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd