1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনার ডিআইজি অসহায় হালিমা বেগমকে নতুন ঘর উপহার দিলেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনার ডিআইজি অসহায় হালিমা বেগমকে নতুন ঘর উপহার দিলেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা : পুলিশ যে জনগণের বন্ধু তা আবারও প্রমাণ করলেন খুলনার ডিআইজি মো: রেজাউল হক পিপিএম । রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে টিনের ছাউনি ও চারপাশে মাটির দেওয়াল দিয়ে বসবাস করতেন হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ ।
স্বামী সন্তান কেউ নেই তার । সে একা বসবাস করতেন ওই কুঁড়ে ঘরে। ভোর হলেই তিনি চলে যেতেন অন্যের জমিতে কাজ করার জন্য ফিরতেন দুপুরবেলা। এভাবেই চলত তার জীবন জীবিকা।
গত ১৯ মার্চ ভোরবেলা তিনি অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আনুমানিক সকাল আটটার দিকে বৃদ্ধ জানতে পারেন তার বসত ঘরটি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম বিষয়টি জানতে পেরে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে বৃদ্ধ মহিলার নতুন ঘর তৈরি করার সকল ব্যবস্থা করেন।
বসত ঘরটি বসবাসের উপযোগী তৈরি করে বুধবার (১৬ এপ্রিল) নতুন ঘরটি তিনি দেখতে আসেন এবং বৃদ্ধ মহিলার সাথে কুশালাদি বিনিময় করেন।
ঘরের মধ্যে ব্যবহারিত সকল মালামাল ডিআইজি রেজাউল হক তিনি উপহার দেন অসহায় বিধবা হালিমাকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান l

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd