1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ফেব্রুুয়ারী) সকাল ১০ ঘটিকায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল। তিনি বলেন, বাংলাদশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম আদালত। গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনও অনেকেই জানে না। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোট খাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। সবচেয়ে বড় কথা, এ দরিদ্র জনসাধারনের পক্ষে শহরে গিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চালানো অত্যান্ত কঠিন এবং ব্যয়বহুল ব্যাপার। এজন্য গ্রাম পর্যায়ে যদি ঝগড়া-বিবাদের মীমাংসা বা নিষ্পত্তির ব্যবস্থা থাকে, তাহলে তারা অনেক বিড়ম্বনা ও খরচের হাত থেকে রক্ষা পায়। দ্রুত বিচার কার্যের ফলে ঝগড়া বিবাদের তীব্রতা ও ব্যাপকতা বহুলাংশে কমে যায় এবং গ্রামীন সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। কুলিয়া ইউনিয়নে এ সেবা চলমান রয়েছে। সভায় গ্রাম আদালতের আইন বিধি, গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন ও দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন, অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা। এসময় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সকল ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, নারী নেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd