1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জ ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস জানান, নির্দ্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার বাজারগ্রাম এলাকার নুরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ও অপরিপক্ক আম জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd