1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে যুবদলের ৬ নেতা-কর্মীর জামায়াতে যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে যুবদলের ৬ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল রবিবার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নটির মানপুর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি সালাহউদ্দিনসহ ছয়জন আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
সালাহউদ্দিন ছাড়াও যোগদানকারীরা হলেন-ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান এবং আসাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি ফুলেল শুভেচ্ছায় নতুন যোগদানকারীদের বরণ করে নেন। অনুষ্ঠানটিতে ইউনিয়ন আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা নুরুজ্জামান হাবিবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যোগদান উপলক্ষে বক্তব্যে প্রধান অতিথি বলেন, “দেশে চাঁদাবাজি, দখলদারি, খুন-ধর্ষণ আজ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ শান্তির জন্য দিশেহারা। একমাত্র ইসলামের পথই এ শান্তির গ্যারান্টি দিতে পারে।
নতুন যোগদানকারী যুবদল নেতা সালাহউদ্দিন বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা এ দলে যোগদান করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd