1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে প্রাক্তন স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে  স্বামীর অপমান, ও অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে প্রাক্তন স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে  স্বামীর অপমান, ও অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

 কালিগঞ্জ  প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রাক্তন স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অপমান, হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ দায়ের করেছেন উপজেলার পানিয়া গ্রামের মৃত গোলাম সানার পুত্র মোঃ আব্দুল আলিম (৩৬)।অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ইসলামী শরিয়ত মোতাবেক আলিমের সঙ্গে বিবাহ হয় মোছাঃ হালিমা খাতুনের (২৯)। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান জন্ম নেয়— সাদিয়া (০৯ বছর ০৬ মাস) ও সাবিহা (০৪)। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাহের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি বিরাজ করত। বিভিন্ন সময় হালিমা মোবাইলে অন্য ছেলেদের সঙ্গে অনৈতিক চ্যাটিংয়ে জড়িত থাকতেন বলে দাবি করেন আলিম। এ ক্ষেত্রে হালিমার মা লুৎফুন্নেছা বেগম (৬০), বোন আসমা খাতুন (৪০) ও আত্মীয় আমিনুর ইসলাম (৪৭) নিয়মিত হস্তক্ষেপ ও উসকানি দিতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, গত ১লা মার্চ ২০২৪ তারিখে স্বজনদের প্ররোচনায় স্ত্রী হালিমা তাকে তালাক প্রদান করেন। সেই থেকে দুই কন্যাকে নিয়ে দুঃখ-কষ্টের সংসার চালিয়ে যাচ্ছেন আলিম। বর্তমানে স্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন।আলিমের দাবি, হালিমার স্বজনেরা নানা সময়ে তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছেন। এলাকায় প্রচার করা হচ্ছে— তিনি নাকি প্রাক্তন স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু আলিম তা অস্বীকার করে বলেন, কে বা কারা ফেসবুক ও টিকটকে ছবি বা ভিডিও ছড়িয়েছে, তা তিনি জানেন না এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অভিযোগে উল্লেখ রয়েছে, বিবাদী লুৎফুন্নেছা বেগম তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, যা আলিমের ভাষায় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আলিম আরও দাবি করেন, গত ২৫ আগস্ট ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে হুমকি দেন— “পথে পেলে মারপিট করা হবে, খুন-জখম করা হবে এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হবে।” এ ঘটনার একাধিক স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে মোঃ আব্দুল আলিম ইতোমধ্যে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd